যোগদানের পরই নথি যাচাই, জেলা আধিকারিকদের কড়া নির্দেশ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি:
নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করলো রাজ্য।গ্রেড ‘বি’ অফিসারদের তালিকা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে।কমিশনের নির্দেশ অনুযায়ী,গতকাল থেকেই সংশ্লিষ্ট অফিসারদের নিজ নিজ দায়িত্বে যোগ দেওয়ার কথা ছিল।তবে ৮৫০৫ জনের তালিকায় যে গরমিলের অভিযোগ উঠেছিল,তা নিয়ে প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়।সেই গরমিল যাতে আর না হয় এবং ভবিষ্যতে কোনও বিভ্রান্তির অবকাশ না থাকে,তার জন্যই এই কড়া পদক্ষেপ নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর।যেসব অফিসার ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন,তাঁদের সমস্ত প্রাসঙ্গিক নথি তলব করা হয়েছে।আজকের মধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ,সার্ভিস রেকর্ড সব কিছু খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।সিইও দফতর থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে,যে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে হবে। কোনও ধরনের অসঙ্গতি বা ত্রুটি যাতে আর না থাকে,সে বিষয়েই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!