উদয়নারায়নপুর খালপাড় মোড়ে বিজেপির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উদয়নারায়নপুরে বিজেপি প্রার্থী ঘোষণাকে ঘিরে ক্ষোভ। খালপাড় মোড়ে প্রাক্তন মণ্ডল সভাপতি গণেশ রায়ের নেতৃত্বে বিক্ষোভে সামিল হয় দলের পুরনো কর্মী-সমর্থকরা।

তাদের অভিযোগ, যাকে উদয়নারায়নপুর বিধানসভা ২৬ এর বিজেপি প্রার্থী করা হয়েছে দলীয় কর্মীরাই নন, সাধারণ ভোটাররাও পছন্দ করেছেন না। বিক্ষোভকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি দলের আদর্শ মেনে একসাথে লড়াই করে আসছেন, কিন্তু এই প্রার্থী সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না।

তাই তাদের দাবি, এমন একজন প্রার্থী দিতে হবে যিনি মানুষের কথা বুঝবেন, এলাকায় কাজ করবেন এবং লড়াকু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!