ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন ধরে রাখার লক্ষ্য ও উদ্দেশ্যে পবিত্র ঈদ উৎসব উপলক্ষে খড়িয়প ইসলামিক সংঘের উদ্যোগে চার দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, সংগীত, নৃত্য, আবৃত্তি, ধর্মীয় আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ‌এই উপলক্ষে গ্ৰামের মানুষকে পরিবেশের দূষণ রুখতে, বন্যপ্রাণী, বিভিন্ন কীট – প্রতঙ্গ,জলজ প্রাণী,সরীসৃপ সংরক্ষণ, বাঁচিয়ে রাখা, কৃষি কাজে রাসয়নিক সার এর পরিবর্তে জৈব সার ব্যবহার বিষয়ে ডট ফাউন্ডেশন এবং হাওড়া জেলা বনবিভাগের সহযোগিতায় একটি সচেতনতামূলক পদযাত্রা ও সচেতনতা শিবির এর আয়োজন করা হয়েছিল। ‌ এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের সকল স্তরের মানুষের কাছে পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণ রক্ষার গুরুত্ব তুলে ধরা। ‌ সুস্থ সমাজ ,সুস্থ পরিবেশ গঠনে, মানুষকে সুস্থ রাখার জন্য সচেতনতামূলক বক্তব্য রাখেন দি ক্লাইমেট থিংকার এর সভাপতি ডাঃ সৃজন হালদার, প্রাণী বিশেষজ্ঞ ও বন্যপ্রাণ সংরক্ষণকারী কুন্তল মুখার্জী,ডট ফাউন্ডেশন এর কর্ণধার তথা সভাপতি দীপঙ্কর পোড়েল, সংগঠনের সদস্যা ডক্টর রিমা নষ্কর।


ডট ফাউন্ডেশন এর কর্ণধার তথা সভাপতি সমাজকর্মী, পরিবেশ কর্মী, বন্যপ্রাণ সংরক্ষণকারী দীপঙ্কর পোড়েল বলেন,
” বর্তমান সময়ে পরিবেশ দূষণ, বন উজাড় এবং বন্যপ্রাণের বিলুপ্তি আমাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক—প্রকৃতি ছাড়া মানুষের বেঁচে থাকা যেমন অসম্ভব, তেমনি মানুষের সচেতনতা ছাড়া প্রকৃতির ভারসাম্য রক্ষা করাও কঠিন। এই উপলব্ধি থেকেই আমাদের এই পদযাত্রার আয়োজন।

এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং হাতে হাতে পরিবেশবান্ধব বার্তা সম্বলিত ব্যানার নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। “প্রাকৃতিক বাঁচাও, ভবিষ্যৎ গড়ো”, “বন্যপ্রাণ রক্ষা করুন”, “জলাভূমি বাঁচাও”, “গাছ লাগান, পৃথিবী বাঁচান”—এই ধরনের বার্তাগুলি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। দীপঙ্কর পোড়েল বলেন,” আমাদের এই ছোট্ট উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা, যাতে সবাই মিলে একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।

পরিশেষে, আমরা সকলের কাছে আবেদন জানাই—পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় সক্রিয় ভূমিকা নিন, কারণ এটাই আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি ক্লাইমেট থিংকার এর সভাপতি ডাঃ সৃজন হালদার,বন দফতরের পক্ষে সুরজিৎ বক্তা ও সুকমল পাত্র,ডট ফাউন্ডেশন এর কর্ণধার তথা সভাপতি দীপঙ্কর পোড়েল, সম্পাদক মহিদূল আলি,প্রাণী বিশেষজ্ঞ ও বন্যপ্রাণ সংরক্ষণকারী কুন্তল মুখার্জী, সংগঠনের সদস্যা ডক্টর রিমা নষ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!