বাকসিহাট গ্ৰাম পঞ্চায়েতে নির্বাচনী প্রচার করলেন আমতার বিধায়ক সুকান্ত পাল

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর ও দেগ্রাম এলাকার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করলেন আমতা বিধায়ক সুকান্ত পাল। এই প্রচার কর্মসূচির অংশ হিসেবে তিনি গণদেবতার কাছে প্রার্থনা জানান।

পদযাত্রার মাধ্যমে তিনি গ্রাম ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন । তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা।

এলাকার মানুষ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান। অনেকেই ফুলের মালা ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!