জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণঃ

নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ মহিলা সংরক্ষণ বিল নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল পাশ করাতে না-পারায় দেশের সকল মা-বোন-কন্যার কাছে ক্ষমা চাইলেন।তিনিকংগ্রেসকে ‘সংস্কারবিরোধী দল’ বলে কটাক্ষ করে বলেন, “কংগ্রেস যখনই সংস্কারের কথা শোনে, তখনই সেটি থামানোর জন্য সব ধরনের চেষ্টা করে।” তিনি আরো বলেন, “আমি ভেবেছিলাম কংগ্রেস তার শতাব্দীপ্রাচীন ভুলগুলো সংশোধন করে নেবে। কিন্তু পরজীবীর মতো আঞ্চলিক দলগুলির সাহায্যে বেঁচে আছে কংগ্রেস। তারা মহিলাদের পাশে দাঁড়ানোর এবং নতুন ইতিহাস লেখার সুযোগ নষ্ট করল।” শুধুমাত্র কংগ্রেস নয়, তিনি তৃণমূলকেও এরজন্য দায়ী করেছেন।মোদী বলেন, “মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে। কিন্তু সেই সুযোগ তারা নষ্ট করল। একই পথে হাঁটল সমাজবাদী পার্টিও।”
প্রধানমন্ত্রী বলেন, “এক জন মহিলা অনেক কিছু ভুলে যেতে পারেন। কিন্তু এই অপমান তিনি কখনও ভুলবেন না। এই ধরনের আচরণের যন্ত্রণা দেশের মহিলাদের হৃদয়ে রয়ে যাবে।”মোদী বলেন, “নারী সংরক্ষণ বিল নিয়ে সব ধরনের চেষ্টা সত্ত্বেও আমরা সফল হলাম না।”তবে তাঁদেরকে দমিয়ে রাখা যাবে না। নারীদের সংরক্ষণ নিয়ে তাঁদের লড়াই অব্যাহত থাকবে।নারীদের উত্থান হলে পরিবারতান্ত্রিক দলগুলি বিপদে পড়বে। আর সেই কারণেই হয়তো এই বিলের বিরোধিতা করা হয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। এমনকি তিনি এই ঘটনাকে ভ্রূণ হত্যার মতো জঘন্য অপরাধের সঙ্গেও তুলনা করেন। তাঁর মতে, সৎ চেষ্টায় এই বিল পাশ করাতে না-দিয়ে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এসপি-র মতো দলগুলি ভ্রূণহত্যা করল। কংগ্রেসের হাততালির জবাব তারা অবশ্যই দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!