অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত শুভেন্দু’র আপ্ত সহায়ক চন্দ্র নাথ রথ।

৬ মে বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় রাতে তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর অনেক রাউন্ড গুলি চালানো হয়, যারফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বিজেপির সক্রিয় সদস্য এবং ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ আপ্তসহায়ক (PA) ছিলেন।
বুধবার রাতে চন্দ্র নাথ রথ বিধানসভার কাজ সেরে মধ্যমগ্রামে তার বাড়িতে ফিরছিলেন।
মধ্যমগ্রামের দোহাড়িয়ায় একটি বিরিয়ানির দোকানের সামনে চার চাকার ছোট একটি গাড়ি সামনে এসে আটকে দেয়। পিছন দিক থেকে একাধিক বাইকে করে আসা দুষ্কৃতীরা গাড়ির বাঁদিকের কাঁচ বরাবর পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে পরপর গুলি করে। গাড়ির কাঁচ ভেদ করে গুলি গিয়ে লাগে বাঁদিকে থাকা চন্দ্রনাথ বাবুর মাথায়, বুকে।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
তাঁকে প্রথমে ভিভা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর তাঁর একাধিক গুলি লেগেছে। সেই সঙ্গে গুলি লেগেছে ওনার চালকেরও। তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই খবর শোনার কিছু পরেই হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিংহ, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতৃত্বরা।
পুলিশ তদন্ত শুরু করেছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
চন্দ্রনাথ রথ আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও, দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম এলাকায় থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!