ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, মঞ্চে শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে থাকল।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ,অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, ওড়িশার মুখ্যমন্ত্রীমোহনচরণ মাঝি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ সহ আরও অনেকে।

শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে মঞ্চেই জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। সেই মুহূর্তটি উপস্থিত জনতার মধ্যে বিশেষ উচ্ছ্বাসের সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!