নিজস্ব সংবাদদাতা, আরএনবি : গত একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি করায় হিংসার সম্মুখীন হতে হয়েছিল বিকাশ সর্দার কে, মিনাখাঁর বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের পুটখালী গ্রামের বাসিন্দা বিকাশ সরদারের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল। দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন বিকাশ। সেই সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন তিনি নিজের চুল দাড়ি কাটবেন না। সেই প্রতিজ্ঞায় অনর ছিলেন বিকাশ। অবশেষে ২৬ শের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির সরকার গঠন হওয়া’য় সেই প্রতিজ্ঞা ভাঙলেন বিকাশ সরদার, এদিন গ্রামের কয়েক শত সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে নাচতে নাচতে পূটখালী গ্রামের এক প্রান্তে গিয়ে চুল দাড়ি কামিয়ে ন্যাড়া হলেন বিকাশ সরদার, তারপর নদীতে স্নান করে গেরুয়া পোষাক পরিধান করে মনের আনন্দে নাচতে নাচতে গ্রাম প্রদক্ষিণ করেন বিকাশ সরদার। তিনি জানান বিজেপি সরকার ক্ষমতায় আসায় এলাকায় শান্তি ফিরবে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট বিজেপি কর্মী উৎপল মন্ডল।
