ফলতার পুননির্বাচিত থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ালেন। স্পষ্ট জানিয়েছে, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। ভোটের আগে ইচ্ছাকৃতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অভিযোগও উঠেছে।

তৃণমূল কংগ্রেস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পুরোপুরি ব্যক্তিগত। এই সিদ্ধান্ত দল নেয়নি।”

দাবি, ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় তৃণমূলের শতাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দিনের বেলায় দলীয় কার্যালয়ে ভাঙচুর, দখল এবং বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে তৃণমূল।

এই পরিস্থিতির মধ্যেই কেউ কেউ চাপের কাছে নতি স্বীকার করে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও দলের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!