আমতা-২ ব্লকে বর্ষা মোকাবিলায় ইরিগেশন ডিপার্টমেন্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন অমিত সামন্ত

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: প্রায়শই আমতা-২ ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। প্রাক বর্ষা প্রস্তুতিতে জোর দিয়েছে নতুন সরকার। শুক্রবার ইরিগেশন ডিপার্টমেন্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন আমতার বিধায়ক অমিত সামন্ত।

বৈঠকে আমতা বিধানসভার সুইস গেট, খাল ও নদীর বাঁধের মেরামত নিয়ে আলোচনা হয়।

বর্ষার আগে সুইস গেট ও বাঁধ মেরামতের কাজ দ্রুত শেষ হলে আমতা-২ ব্লকের বহু এলাকা জলমগ্ন হওয়ার সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!