গতকাল জয়পুর বি পি এইচ সি হাসপাতালে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন অমিত সামন্ত

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: গতকাল জয়পুর বিপিএইচসি-তে হাসপাতালের সুপার সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে রুগী কল্যাণ সমিতির বৈঠক করলেন আমতার বিধায়ক অমিত সামন্ত।

এই বৈঠকে হাসপাতালের রোগী পরিষেবা আরও উন্নত করা, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা সহজ ও দ্রুত পৌঁছে দেওয়া, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!