প্রথমবার নদীয়ার মায়াপুর ইসকনে গেলেন শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার নদীয়ার মায়াপুর ইসকনে গেলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে তিনি মায়াপুর ইসকনে এসে প্রথমে গোশালায় যান। সেখানে গোমাতার সেবা করেন এবং বিশেষ পুজোয় অংশগ্রহণ করেন। এরপর তিনি ইসকনের বিখ্যাত চন্দ্রোদয় মন্দির সহ একাধিক মন্দির দর্শন করেন ও প্রার্থনা জানান।

এই সফরে মুখ্যমন্ত্রীকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ দেখা করা যায়। বহু ভক্ত ও ইসকন সদস্যরা তাঁকে স্বাগত জানান। মন্দিরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা জানান তিনি এবং তাঁদের সঙ্গে কিছুক্ষণ সময়ও কাটান।

ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্র মায়াপুরে মুখ্যমন্ত্রীর এই আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!