জাতীয় চিকিৎসক দিবসে ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে প্রথিতযশা চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অসামান্য চিকিৎসা পরিষেবা, মানবিকতা এবং রাজ্যের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এই বিশেষ দিনে উপস্থিত সকলেই তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং নীরব শ্রদ্ধা জানান। জাতীয় চিকিৎসক দিবসের এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ডাঃ বিধান চন্দ্র রায়ের স্মৃতির প্রতি গভীর সম্মান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!