নিজস্ব সংবাদদাতা, আরএনবি: নতুন সাজে সেজে উঠছে তারকেশ্বর ধাম। ধামটি সুন্দর করে তুলতে চলছে সাজসজ্জা ও উন্নয়নের কাজ।
তারকেশ্বরের বিভিন্ন রাস্তা, মোড় এবং গুরুত্বপূর্ণ এলাকায় দেওয়ালজুড়ে আঁকা হচ্ছে শিবপুরাণের নানা মনোমুগ্ধকর দৃশ্য। রঙ-তুলির ছোঁয়ায় ফুটে উঠছে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন লীলা।
ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। রাস্তা-ঘাট, জনপরিসর, পরিষ্কার-পরিচ্ছন্নতা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন রূপে সেজে ওঠা তারকেশ্বর ধাম ভক্তি ও সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠবে।
