পুরীতে পবিত্র নব যৌবন উৎসবকে ঘিরে ভক্তদের প্রবল উৎসাহ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: রথযাত্রা উৎসবের রঙে সেজে উঠেছে পুরী । শহরের সর্বত্র এখন উৎসবের আবহ। মন্দির চত্বর থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মঙ্গলবার ভগবান শ্রীশ্রী জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নব যৌবন উৎসব অনুষ্ঠিত হবে। স্নানযাত্রার পর অসুস্থতার কারণে কিছুদিন জনসমক্ষে দর্শন বন্ধ থাকার পর এই দিনেই দেবদেবীরা নতুন ও সজীব রূপে প্রথমবারের মতো ভক্তদের দর্শন দেন। দর্শনকে ঘিরে ভক্তদের মধ্যে থাকে প্রবল উৎসাহ ও উন্মাদনা।

নব যৌবন উৎসবের পরই শুরু হবে বহু প্রতীক্ষিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। তাই পুরীজুড়ে এখন ভক্তদের ঢল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!