দুর্ঘটনার তদন্তে উদ্ধার ৪ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: হুগলির চণ্ডীতলা থানার এলাকায় একটি পথ দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে বড় সাফল্য পেল পুলিশ। ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট চারটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বনমালীপুর শ্মশানের কাছে সিঙ্গুর রোডে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর ভ্যানে ধাক্কা মারে। আহত তিন যুবককে জিজ্ঞাসাবাদের সময় তাঁদের বক্তব্যে অসংগতি ধরা পড়ায় তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে একটি .৩২ বোরের দেশি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার হয়। বৈধ নথি দেখাতে না পারায় তিনজনকেই গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ রিমান্ডে ধৃতদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ফলে মোট উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা দাঁড়ায় চারটি এবং কার্তুজ ছয় রাউন্ড।পুলিশ জানিয়েছে, সমগ্র অভিযান ও তদন্তের তত্ত্বাবধান করেন এসডিপিও তমাল সরকার। ধৃতরা আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় এবং কী উদ্দেশ্যে যাচ্ছিল, তার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!