নিজস্ব সংবাদদাতা,আরএনবি: হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির আয়োজনে, পীরে কামেল শাহ্ সূফী সাধক আব্দুল হামিদ আলী খান রঃ আঃ এর মাজার প্রাঙ্গণে আয়োজিত হলো বিশ্বে শান্তি ও মানবতার সেবায় নিয়োজিত হতে সকল শিক্ষার্থীদের আহ্বান জানান পীর রফিকুল ইসলাম খান সাহেব। দেশের বিভিন্ন স্থানের ভক্ত মুরিদান মেহমান ও দর্শনার্থীরা সমবেত হয়ে ধর্মচর্চা য় অংশ গ্রহণ করেন। অনেক বিশিষ্ট জনেরা আলোচনা সভায় অংশ নেন বলে জানান পীরজাদা আবেদুল ইসলাম খান আমাদের প্রতিনিধিকে। পীরজাদা আমীরুল ইসলাম খান বলেন উপস্থিতি সকলকে তাবারুক ও শিন্নি দেওয়া হয়। ধর্মচর্চা য় বিশেষ দোওয়ার মজলিস অনুষ্ঠিত হয় বলেন পীরজাদা সহিদুল ইসলাম খান। ধর্মচর্চা র মাধ্যমে সকলের শিক্ষা, সচেতনতা বৃদ্ধি করে মানবতার সেবায় নিয়োজিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয় বলেন সভাপতি এম ডি মোক্তার।
