নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ, ভূ ভারতের ওড়িশা বালেশ্বর পদ্মা ভিলেজ ও পার্কে বিশ্বকর্মা পূজা উপলক্ষে এক ভুরিভোজ অনুষ্ঠিত হয়। কর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বহুমুখী প্রতিভার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যথাযথ মর্যাদায় পূজিত হন বিশ্বকর্মা ঠাকুর। উপস্থিত সকলকে শিন্নি, ভোগ ও ভুরিভোজ করানো হয় বলে জানা গেছে।হোসেন এ্যাসোসিয়েটের কর্ণধার এস কে নিসার বলেন, কথিত আছে সনাতন ধর্মাবলম্বীদের বারো মাসে তেরো পাল, পার্বণ রয়েছে চিরাচরিত রীতি অনুযায়ী চলে আসছে পূজা অর্চনা,কৃষ্টি কালচার ও লোকাচার ,আথিতিয়তা।
