দিনের বেলা একদম চড়া রোদ, আর রাত নামলেই হালকা শীতের ছোঁয়া, হ্যাঁ এই মুহূর্তে বঙ্গের আবহাওয়ার ছবি ঠিক এরকমই। আবহাওয়া দফতরের মতে, মাঝে দুই থেকে একদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য কমলেও বড়সড় ঠান্ডা ফিরে আসার কোনও রকমের সম্ভাবনা নেই। এখনও প্রায় আগামী এক সপ্তাহ রাজ্যের বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া একদম শুষ্ক থাকবে। কলকাতা বিনোদন কেন্দ্র কলকাতার আজ ভোর থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার দৃশ্য দেখা গেছে। জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। যানবাহন চলাচলের ক্ষেত্রে তাই সতর্কতাও জারি করা হয়েছে। যদিও কয়েকদিনের মধ্যেই মধ্যে কুয়াশার প্রভাব ধীরে ধীরে কমবে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রায় বিশাল একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বেলা যত বাড়বে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কারই তবে, দক্ষিণবঙ্গেও আর জাঁকিয়ে শীত ফেরার কোনওরকম ইঙ্গিত নেই। কিছু কিছু জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী দুই থেকে তিন দিনে কিছু কিছু জেলায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, তার পরে নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। শহর কলকাতাতেওঁ সেই একই আবহাওয়া থাকবে। কনকনে ঠান্ডা ফেরার কোনও আশা আপাতত নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।
