নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করতে গিয়েও তা করতে পারলেন না প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।হাসপাতাল থেকে ছাড়া পেয়েই শুক্রবার তিনি আদালতে উপস্থিত হয়েছিলেন কিন্তু অনুপস্থিত ছিলেন তাঁর আইনজীবী।সেই কারণে বিচারকের কাছে আত্মসমর্পণের আবেদন জানানো সম্ভব হয়নি।
আদালত সূত্রে জানা গিয়েছে, আখতার আলি আত্মসমর্পণের উদ্দেশ্যেই এদিন আদালতে এসেছিলেন।তবে তাঁর আইনজীবী উপস্থিত না থাকায় বিচারক আত্মসমর্পণের আবেদন গ্রহণ করেননি।স্বাভাবিক ভাবেই ফিরে যেতে হয় তাঁকে।উল্লেখ্য,গতকালই আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল বেশ কয়েক জনের বিরুদ্ধে।আখতার আলী ছিলেন তাদের মধ্যে একজন।এদিন আদালত চত্বরে আখতার আলি বলেন,“আমি আত্মসমর্পণ করতেই আদালতে এসেছিলাম।পালানোর কোনও প্রশ্নই নেই।ইচ্ছাকৃতভাবে আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।”তিনি আরও দাবি করেন,“আমি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।কিন্তু পরিকল্পিতভাবে আমাকে দোষী প্রমাণের চেষ্টা চলছে।”আখতার আলির এই বক্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।প্রশ্ন হচ্ছে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে কোনরকম পরামর্শ না করেই কিভাবে আদালতে প্রবেশ করলেন।এটা কি নিছকই কাকতালীয় নাকি এর পিছনে কোনো কারণ লুকিয়ে আছে।এখন দেখার বিষয় হলো,কবে তিনি ফের আদালতে আত্মসমর্পণের আবেদন জানান। এবং তদন্তের গতিপথ কোন দিকে যায়।
