বাবু হক,হাওড়াঃ হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের ও আমতা বিধানসভার অন্তর্গত ঘোড়াবেড়িয়া চিৎনান ও ভাটোরা জিপি র বদ্বীপ অঞ্চলের মানুষের পাকা কংক্রিটের পোলের দাবি করেছেন। সারা বছর দিবারাত্রি হয় নৌকা বা বাঁশের মাচা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে আট থেকে আশি, শিশু, অসুস্থ, অন্তঃস্বত্তা ও শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ এই বাঁশের মাচা বা নৌকা।মুণ্ডেশ্বরী, রূপনারায়ণ নদ, নদী ও হুড়হুড়িয়া খাল দিয়ে ঘেরা এই ববদ বন্যায় প্রায় বছর জর্জরিত হয়ে থাকতে হয়।বানডাক, ব্যারেজের অতিরিক্ত জল ছাড়ার ফলে ও বন্যার জলের তোড়ে বাঁশের মাচা ছিন্ন ভিন্ন হয়ে গেলে তখন নৌকায় যাতায়াত করতে হয় বলে জানা গেছে। এভাবেই এলাকাবাসীদের, আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে আজো জীবন যাপন ও জীবিকার তাগিদে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করতে হয় বলে জানান শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থী ও পিটি শিক্ষিকা সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধিকে। এখন থেকে কিছু তফাতে উত্তর দিকে হুগলি জেলার খানাকুল ও দক্ষিণ, পশ্চিম দিকে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর। যোগাযোগের একমাত্র পথ, অবলম্বন নৌকা ও বাঁশের মাচা। বব্দীপ অঞ্চল এলাকার মানুষজনদের বেশির ভাগ সময় জীবনের ঝুকি নিয়ে থাকতে হয়।
