নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। উদয়নারায়নপুর বিধানসভায় বিজেপির প্রার্থী প্রভাকর পন্ডিত, জগৎবল্লভপুরে অনুপম ঘোষ, শ্যামপুরে অভিনেতা হিরন চট্টোপাধ্যায়, সোনারপুর দক্ষিণে রুপা গঙ্গোপাধ্যায়, নোয়াপাড়ায় অর্জুন সিং, বসিরহাটে দক্ষিণ কেন্দ্রে ড: শৌর্য্য ব্যানার্জি, রাজারহাট গোপালপুরে তরুণ জ্যোতি তিওয়ারি, অশোকনগরে সময় হীরা, হাবরায় দেবদাস মন্ডল, টালিগঞ্জে পাপিয়া অধিকারী, এগরায় দিব্যেন্দু অধিকারী, যাদবপুরের শর্বরী মুখোপাধ্যায়,মাথাভাঙায় নিশীথ প্রামাণিক, এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, রীতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়ায়, তাপস রায় মানিকতলা, হিঙ্গলগঞ্জে রেখা পাত্র,বাঁকুড়ায় নিলাদ্রীশেখর দানা, বালিগঞ্জে শতরূপা, বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খাঁ, বিধাননগরে শারদ্বত মুখোপাধ্যায়,রাজারহাট-নিউটাউনে পীযূষ কানোরিয়া, দমদমে অরিজিৎ বক্সী, কামারহাটিতে অরূপ চৌধুরী, জগদ্দলে রাজেশ কুমার, বীজপুরে সুদীপ্ত দাস,এখনও বিজেপি উত্তর ২৪ পরগনার পানিহাটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি। যে আসনে আরজি করের নির্যাতিতার মা প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।
