মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন দুই বিধায়ক

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন উলুবেড়িয়া উত্তরের নবনির্বাচিত বিধায়ক চিরন বেরা এবং আমতার নবনির্বাচিত বিধায়ক অমিত সামন্ত।রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে দুই বিধায়কই আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। পাশাপাশি উলুবেড়িয়া উত্তর ও আমতা এলাকার মানুষের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!