শ্রীরামপুর সাংগাঠনিক জেলার উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অমিত সামন্ত

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: শ্রীরামপুর সাংগাঠনিক জেলার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন।এই উদ্যোগে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়।

শিবিরে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-কর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। সুন্দরভাবে আয়োজন করা এই রক্তদান শিবিরে বহু মানুষ রক্তদান করেন। মানবসেবার এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!