পাঁচারুল দক্ষিণ পশ্চিমপাড়ায় শ্মশান কালীপূজা, ফুল ও সাজসজ্জায় সাজানো মন্দির প্রাঙ্গনে

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ পাঁচারুল দক্ষিণ পশ্চিমপাড়ায় শ্মশান কালীমাতার পূজা। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড়। এই পুজো উপলক্ষে চমৎকার শোভাযাত্রা হয়। রঙিন আলোকসজ্জা, ফুল ও নানা সাজসজ্জায় সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ।

স্থানীয় মানুষজনের উদ্যোগে প্রতি বছরের মতো এইবছরও আয়োজন করা হয়েছে বিশেষ পূজা।‌ সন্ধ্যার পর আরতি ও ভক্তিমূলক অনুষ্ঠানে আরও জমে উঠবে মন্দির চত্বর।

পূজাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!