আমতার কুশবেড়িয়া গ্ৰামে জাগরণী সমাজসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অমিত সামন্ত

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আমতার কুশবেড়িয়া গ্রামে জাগরণী সমাজসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

মানবসেবার এই প্রয়াস স্থানীয় মানুষের প্রশংসা পেয়েছেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। ওনাকে সম্মান জানাতে তাদের হাতে বৃক্ষচারা তুলে দেওয়া হয়। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন।

গ্রামের সাধারণ মানুষ, যুব সমাজ এবং সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!