অমরাগড়ী বিভূতিভূষণ ধর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হলো

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : অমরাগড়ী বিভূতিভূষণধর হাসপাতালে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হলো। হাসপাতাল চত্বর, ওয়ার্ড ও আশপাশের এলাকা পরিষ্কার করে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এই কর্মসূচিতে হাসপাতালের কর্মী ও আধিকারিকরা অংশগ্রহণ করেন।

তারপর হাসপাতালের রুগী কল্যাণ সমিতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত, হাসপাতালের সুপার, বিডিও সাহেব এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা।

বৈঠকে হাসপাতালের রোগী পরিষেবা আরও উন্নত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা‌ বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!