নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার আমতা থানার, আমতা দুই ব্লকের আমতা বিধানসভা কেন্দ্রের তাজপুর এসপিকে র আয়োজনে, অখণ্ড ভারতের পূজারী ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এর 126,তম জন্ম জয়ন্তী উপলক্ষে 42, তম রক্ত দান শিবির ও বহুমুখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত সহ সমাজের বিভিন্ন স্তরের বহ বিশিষ্ট জনেরা আলোচনা করেন।
এসপিকে র চেয়ারম্যান ও সম্পাদক দীপেন কঁড়ার ও তপন রীত মুখোপাধ্যায়ের দেখানো পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই সঙ্গে উপস্থিত সকলকে অভিনন্দন জানান। অমিত সামন্ত বলেন , এলাকাবাসী ও বিধায়ক হিসেবে তার করণীয় কাজ তিনি করে যাবেন।আট থেকে আশি জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এদিন পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানে মিলিত হন।
এলাকার নয়টি গ্রাম থেকে আট মহিলা সহ পঁয়তাল্লিশ জন রক্ত দান করেন কলকাতার ভরুকা ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে বলে জানান সমাজকর্মী ও শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধিকে।
