বাংলা জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত, হচ্ছে ফসলের ক্ষতিও

নিজস্ব সংবাদদাতা,আরএনবি : অতিরিক্ত বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় চাষের জমি ডুবে গেছে। এর ফলে ধান, শাকসবজি-সহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

জমিতে অতিরিক্ত জল জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। টানা বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবনও ব্যাহত হয়েছে। বিভিন্ন এলাকায় রাস্তা জলমগ্ন হওয়ায় যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!