নিজস্ব সংবাদদাতা আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার আমতা দুই ব্লকের আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুর থানার অমরাগড়ী এলাকার পর এলাকায় পথশ্রী ৪ ঢালাই পথ শুরু হয়। অপরিকল্পিত ভাবে যত্রতত্র স্থানে হওয়ার কথা অমরাগড়ী চক্ষু হাসপাতাল থেকে ঘনশ্যাম চক সাউথ ঐ সময় ভোট ও তার পর আবার শুরু হয় তার পর আবার বন্ধ হয়ে রয়েছে । সঠিক মনিটরিং এর অভাবে প্রায় এক কোটি টাকার কাজ জলে যেতে বসেছে। অভিভাবকহীন অবস্থায় নিদারুণ সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে আমজনতা। ঘনশ্যাম চক সাউথ দক্ষিণ পাড়া কাঠপোল থেকে ওস্তাদ জী পাড়া কাঠপোল হয়ে দুই মাজার , খানকাহ শরীফ হয়ে ঢালাই পথ নতুন করে নির্মাণ করার কথা থাকলেও একশ্রেণীর কুচক্রী মহলের মদতে যত্রতত্র অপরিকল্পিত ভাবে কাজ শুরু হয় । এ নিয়ে এলাকার আমজনতার মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। সরকারের বিভাগের আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করে যথাস্থানে যথাযথ ভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানান সমাজকর্মী ডালিয়া দ্ত্ত মণ্ডল শম্পা।
