নিজস্ব সংবাদদাতা, আরএনবি: টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। অনেক জায়গায় নর্দমার জল উপচে রাস্তায় উঠে এসেছে। ফলে রাস্তা দিয়ে হাঁটা খুবই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
বহু জায়গায় হাঁটু সমান জল জমে থাকায় চলাচল করতে পারছে না। কিছু এলাকায় যানজটেরও সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণেই সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। টানা বৃষ্টিতে সেই সমস্যা আরও বেড়ে গিয়ে নর্দমার নোংরা জল রাস্তায় উঠে এসেছে।
