নিজস্ব সংবাদদাতা, আরএনবি: শ্রাবণ মাসে তারকেশ্বরে আসা ভক্তদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথযাত্রা ও শ্রাবণী মেলাকে ঘিরে রাজ্য সরকার বিশেষ পরিষেবার ব্যবস্থা করছে।
তারকেশ্বর, জল্পেশ ও জয়ন্তীকে কেন্দ্র করে শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে।শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতি ৫ কিলোমিটার অন্তর বিশ্রাম শিবির থাকবে। সেখানে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা এবং মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা থাকবে, যাতে দূর-দূরান্ত থেকে আসা জলযাত্রীরা সহজে বিশ্রাম নিতে পারেন।
এছাড়াও, আবহাওয়া অনুকূলে থাকলে শ্রাবণ মাসের প্রতি সোমবার তারকেশ্বরগামী জলযাত্রীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে।
এই সমস্ত উদ্যোগের মাধ্যমে রথযাত্রা ও শ্রাবণী মেলায় আগত লক্ষ লক্ষ ভক্তের যাত্রা আরও নিরাপদ করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
