উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর রায়বাঘিনী রানি ভবশঙ্করী মাঠ থেকে খিলা পর্যন্ত অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর রায়বাঘিনী রানি ভবশঙ্করী মাঠ থেকে খিলা স্কুল মাঠ পর্যন্ত ভক্তি ও হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে রথযাত্রার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বহু ভক্ত বিভিন্ন এলাকার বাসিন্দারা এই শোভাযাত্রায় অংশ নিতে ভিড় জমান।

শোভাযাত্রায় সুসজ্জিত রথ, সংকীর্তনের দল, শঙ্খধ্বনি পরিবেশকে উৎসবমুখর করে তোলে। ভক্তরা “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত করে তোলেন চারপাশ। পথের দুই ধারে দাঁড়িয়ে বহু মানুষ রথের দর্শন করেন এবং ফুল ও প্রণাম জানিয়ে মহাপ্রভুর আশীর্বাদ গ্রহণ করেন।

গড়ভবানীপুর থেকে খিলা পর্যন্ত পুরো পথজুড়ে ছিল উৎসবের আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!