নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের,আমতা ও রাজাপুর থানার অন্তর্গত আমতা, খড়দহ, তুলশী বেড়িয়া জিপি র মধ্য দিয়ে গেছে জল নিকাশি খাল ধার দিয়ে গেছে এই পথ গুজার পুর বড়ো পোল থেকে মুক্তির চক হয়ে তুলশী বেড়িয়া কালীতলা পর্যন্ত প্রায় দৈর্ঘ্য 6,1কিম, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায়,প্রায় এক কোটি টাকার বাজেট, কাজ শুরু করে 24/12/2025 । কিন্তু যত্রতত্র ছড়ানো ছিটানো, ভাবে কাজ করে নির্মাণ সংস্হা,যেন থুতুদিয়ে ছাতু মোলার মতো অবস্থা।ফলে কাজ সম্পন্ন হয়নি বলে অভিযোগ উঠেছে। আপামর জনসাধারণের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার দাবি পথচারীদের।
