১ সেপ্টেম্বর থেকে কার্যকর, সরকারি দপ্তরে এবার বাধ্যতামূলক বাংলা ভাষা

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: রাজ্যের সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়াতে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, অফিস এবং প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে আরও সহজ ও বোধগম্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি নথি, আবেদনপত্র, বিজ্ঞপ্তি এবং বিভিন্ন প্রশাসনিক কাজের ক্ষেত্রে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও জানান, বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং মাতৃভাষার প্রসারে এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!