হিন্দু ওবিসি বঞ্চনা দূরীকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, আশাবাদী হিন্দু ওবিসি ফ্রন্ট

গত ১৫ জুলাই পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করেন হিন্দু ওবিসি নেতা তথা হিন্দু ওবিসি ফ্রন্ট এবং বঙ্গীয় কৈবর্ত মাহিষ্য ঐক্য মঞ্চ-এর চেয়ারপারসন সিদ্ধানন্দ পুরকাইত মহাশয়। বৈঠকে পশ্চিমবঙ্গে হিন্দু ওবিসি সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনার অবসান, মাহিষ্য, তিলি, সাহা, সদগোপ, গন্ধবনীক-সহ অন্যান্য হিন্দু সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার দাবি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনের দাবি, বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে অদূর ভবিষ্যতে সমীক্ষা (Survey)-এর মাধ্যমে ওবিসি তালিকা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে এবং মাহিষ্য সম্প্রদায়ের নাম ওবিসি অন্তর্ভুক্ত হবে ও দীর্ঘ হিন্দু ওবিসি সমাজ এর নিয়ে যে বঞ্চনা তার নিরসন হবে। একই সঙ্গে বিজেপির সংকল্পপত্রে হিন্দু ওবিসিদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বৈঠক শেষে সিদ্ধানন্দ পুরকাইত বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে আগামী দিনে হিন্দু ওবিসি সমাজ এবং চাষি কৈবর্ত /মাহিষ্য সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধানের পথ সুগম হবে।”

হিন্দু ওবিসি ফ্রন্ট,র পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যের সমস্ত হিন্দু ওবিসি সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আন্দোলন ও গণসংযোগ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!