হাওড়ার অঙ্কুরহাটি মোড়ে মালবোঝাই গাড়িতে হঠাৎই আগুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : শনিবার দুপুরে হাওড়ার অঙ্কুরহাটি মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে হঠাৎই একটি দাঁড়িয়ে থাকা মাল বোঝাই গাড়িতে আগুন লাগে। জানা গেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই গাড়ি থেকে আচমকাই ধোঁয়া বের হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গাড়িতে কেমিক্যাল ও অনেক যন্ত্রাংশ ছিল।

ঘটনার জেরে ব্যস্ততম জাতীয় সড়কে খুবই যানজটের সৃষ্টি হয়। রাস্তার দু’পাশে অনেকক্ষণ ধরে গাড়ির লাইন পড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন এবং কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে গাড়িটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ জানতে পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!