আলু চাষীদের রক্ষা করতে রাজ্যে সরকারের উদ্যোগ, শুরু ‘পটাটো প্রোকিওরমেন্ট স্কিম’

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – এর ঐকান্তিক উদ্যোগে আলু চাষিদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার আলু সংগ্রহ প্রকল্প ‘পটাটো প্রোকিওরমেন্ট স্কিম’ ২০২৬ চালু করেছে। এই আলু সংগ্রহ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষিদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে আলু সংগ্রহ করা শুরু হয়েছে।

আলুর দাম কমে গিয়ে যাতে চাষিরা ক্ষতির মুখে না পড়েন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের সমবায় দপ্তরের আওতায় থাকা বিভিন্ন হিমঘর ইতিমধ্যেই এই প্রকল্পে অংশগ্রহণ করেছে। হিমঘর মালিকদের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শুধু ভালো মানের জ্যোতি আলু সংগ্রহ করা হচ্ছে।

এই প্রকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষিদের জন্য মোট আসনের ৩০ শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে। এই সুবিধা পেতে চাষিরা ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এছাড়াও এই প্রকল্পে অংশ নেওয়া হিমঘর বা অন্যান্য সংস্থা যদি কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, তাহলে রাজ্য সরকার তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!