সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্ৰামের বাচ্চাদের ঘেটু পুজোর আনন্দ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : গ্রামে ঘেটু পুজো ছিল শিশু থেকে কিশোরদের আনন্দের এক বিশেষ দিন।আজও কিছু জায়গায় পালিত হলেও সময়ের সঙ্গে এসেছে পরিবর্তন। একসময় এই পুজোকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যে দেখা যেত খুবই উৎসাহ ও আনন্দ। আগে চৈত্র মাস এলেই গ্রামের বাচ্চারা দল বেঁধে ঘেটু পুজোর আয়োজন করত। তারা নিজেরাই ঘেটু ফুল এনে, রঙিন কাগজ ও বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে, ঠাকুর নিয়ে গ্রামে গ্রামে ঘুরে গান ও ছড়া গাইত। বাড়ি বাড়ি গিয়ে তারা চাল, ডাল বা সামান্য অর্থ পেত। পরে সেই অর্থ পাওয়া জিনিস দিয়ে সবাই মিলে খাওয়া-দাওয়া ও আনন্দ করত। কিন্তু বর্তমান সময়ে ঘেটু পুজোর জৌলুস কমে গেছে অনেক টাই। এখনকার বাচ্চারা পড়াশোনা, কোচিং, মোবাইল ফোন নিয়ে বেশি ব্যস্ত। ফলে গ্রামের এই পুরনো সংস্কৃতির সঙ্গে তাদের পরিচয় কমে যাচ্ছে। অনেক এলাকায় এখনও ঘেটু পুজোর প্রচলন থাকলেও আগের মতো শিশুদের অংশগ্রহণ তেমন আর দেখা যায় না।স্থানীয়দের মতে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের ধরন বদলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!