নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আমতা বিধানসভা এলাকায় আয়োজিত হলো ‘সেবাশ্রয়’ কর্মসূচি।সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে।১৫ মার্চ সকাল ৯টায় আমতা বিধানসভা কেন্দ্রের ফুলেশ্বরতলা, তাজপুর এলাকায়‘সেবাশ্রয় ক্লিনিক’-এর শুভ উদ্বোধন হয়। এলাকার মানুষের সুস্বাস্থ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ক্লিনিক চালু করা হয়েছে।এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের সভাপতি প্রহ্লাদ রায় গোয়েঙ্কা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতা-২ ব্লকের বিএমওএইচ ডা.সেখ রাজিম আহমেদ।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান,জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।ক্লিনিকের উদ্বোধনের পর আগত মানুষের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেওয়া হয় এবং সেই সমস্যাগুলির সমাধানে সর্বদা পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।মানুষের সেবা ও জনকল্যাণের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা প্রত্যয় ব্যক্ত করেন।সব মিলিয়ে আমতা বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য এই ‘সেবাশ্রয় ক্লিনিক’ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে বলেই আশা প্রকাশ করা হয়েছে।
